অন্তর্বর্তী সরকার যে সংস্কার চায় বিএনপির ৩১ দফায় তা রয়েছে: এ্যানি

অন্তর্বর্তী সরকার যে সংস্কার চায় বিএনপির ৩১ দফায় তা রয়েছে: এ্যানি

 বিগত সরকার গুমের একটি নতুন সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদ তৈরি করে গেছে। আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন করিনি। হাসিনা যে একদলীয় শাসন তৈরি করে গেছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা নিয়ে সামনে এগোচ্ছেন।

আজ শুক্রবার (২০ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জবি সাংবাদিক সমিতির আয়োজনে 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা' শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি আরো বলেন, বিগত সরকার শুধু ছাত্রশিবির, ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে তা নয়, সাধারণ শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করেছে। ৫ আগস্টের পর আমাদের দায়িত্ব হয়ে গেছে এই দেশটাকে গড়ার।

সাংবাদিকদের এখানে বড় দায়িত্ব। আমরা আন্দোলন করব; গণমাধ্যমে কথা বলব।

এ্যানি বলেন, ‘ফ্যাসিবাদের বিচার আরো দ্রুত হওয়ার কথা ছিল। আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজনৈতিক মত-দ্বিমত, পক্ষ বিপক্ষ থাকবে। কিন্তু সমালোচনা হতে হবে শ্রদ্ধা রেখে। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার পাব।’

জবিসাসের সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();