মনোনয়ন না পেয়ে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন : কনকচাঁপা

মনোনয়ন না পেয়ে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন : কনকচাঁপা 
তার ফেইসবুক পোস্ট টি হুবহু কপি করে পেস্ট করা হলো।


প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন,


আস সালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। 


গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবু্ও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।

আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার,গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।

ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। 


আমার জন্য দোয়া করবেন। 

কনকচাঁপা 

কণ্ঠ শ্রমিক

Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Popular Items