লন্ডনে ড. ইউনূসের সাথে বৈঠক নিয়ে তারেক রহমান যা জানালেন বিএনপি নেতৃবৃন্দদের!

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে আসন্ন এক গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিজেই অবহিত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ জুন) রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকারের পক্ষ থেকেই তাকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল বেলায় একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আলোচনার অগ্রাধিকার ঠিক করতে দলের নেতাদের মতামত চাওয়া হয়। আলোচনার পর সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় রাজনীতির সংস্কারসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে বৈঠক শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএনপি সূত্র জানিয়েছে, আজ (মঙ্গলবার) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠক ও আসন্ন লন্ডন বৈঠক প্রসঙ্গে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হতে পারে।


Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();