৩ উপদেষ্টাকে সরতেই হবে, না সরলে বন্ড সই দিতে হবে: ইশরাক
অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ অথবা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না মর্মে লিখিত বন্ড দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এ দাবি জানান।
