ফোরকান পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে।
Our website uses cookies to improve your experience. Learn more
Ok