দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

 

দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের
দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দি অবস্থায় থেকেও তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলীমা খান। খবর জিও নিউজের।


সোমবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলীমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দির যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না।

আলীমা খান জানান, গত আট মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই— এমনকি তার বোনরাও— আর দেখা করতে পারবেন না।

ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ‘উইকেটের দুই পাশেই যারা খেলতে চায়, তাদের পিটিআইয়ে জায়গা নেই’— এমন বার্তা দেন তিনি।


Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Popular Items