খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর... Copied from: খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর..

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর...  Copied from: খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর..

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)। 
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশ বিরাশি টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।


সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

অর্থপাচার ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছে সিআইডি।

এ ছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();