আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত : নুর

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত : নুর

গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন, সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত। ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখছি না।

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িক স্থগিত করা হয়েছে–সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেওয়া প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার আমাদের আতঙ্কিত করেছে।

রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণার দাবি জানান তিনি। এ সময় তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান।

সুনির্দিষ্ট আইনের আলোকে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নুর বলেন, শুধু পুরনোদের কথায় কোনো সিদ্ধান্ত ঐকমত্য কমিশন নিতে পারে না। তরুণরা এটা মানবে না।


 

Post a Comment

http://bit.ly/3IieoTb

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();